সুনামগঞ্জে নিষিদ্ধ গাঁজার গাছসহ চাষী গ্রেফতার, মামলা দায়েরের প্রস্তুতি

সুনামগঞ্জে নিষিদ্ধ গাঁজার গাছসহ চাষী গ্রেফতার, মামলা দায়েরের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১১/০৬/২০২৬ ২১:৪২:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ গাঁজার গাছসহ এক মাদক ব্যবসায়ী ও চাষীকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার গৌরারং ইউনিয়নে এই সফল অভিযান পরিচালনা করে।


​গ্রেফতারকৃত মাদক চাষীর নাম বিকাশ দাস। তিনি গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামের মৃত নিধান দাসের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিজ এলাকায় নিষিদ্ধ গাঁজা চাষ ও মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


পুলিশ জানায়, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)-এর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এসআই ফরিদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গৌরারং ইউনিয়নের হরিনগর গ্রামে এক অতর্কিত অভিযান চালায়। অভিযানকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিকাশ দাসের বাড়ি ও তৎসংলগ্ন এলাকা ঘেরাও করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত ও চাষাবাদকৃত স্থান থেকে ৩টি পূর্ণাঙ্গ ও জীবন্ত গাঁজার গাছ জব্দ করা হয়। পরে অপরাধের সাথে হাতেনাতে জড়িত থাকার অভিযোগে বিকাশ দাসকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।​


সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত সফলভাবে এই অভিযানটি পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে আমাদের এই কঠোর ও জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


​এলাকাবাসী ও সচেতন মহল পুলিশের এই তাৎক্ষণিক ও জোরালো অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

প্রীতম দাস/ ডি আর ডি

মন্তব্য করুন: