মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ,তাহিরপুরে যুবকের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) পুলিশ সুপার সুনামগঞ্জের নির্দেশনায় এবং তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের তত্ত্বাবধানে তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে এক পুরিয়া গাঁজাসহ রুপচান আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়। তিনি উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা এবং মো. হাবিবুর রহমানের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। আদালত তাকে দুই মাসের সাজা প্রদান করলে পরবর্তীতে জেলহাজতে প্রেরণ করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি
মন্তব্য করুন: