ছাতকের উন্নয়নে ৩ কোটি ৭ লাখ টাকার বরাদ্দ ঘোষণা

এমপি মিলনকে সংবর্ধনা

ছাতকের উন্নয়নে ৩ কোটি ৭ লাখ টাকার বরাদ্দ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৪/০৬/২০২৬ ২২:৪৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকের সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজে সংসদ সদস্য (এমপি) কলিম উদ্দিন আহমেদ মিলনকে এক জমকালো সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সুনামের সঙ্গে এটি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমেই এলাকার মানুষের লালিত স্বপ্ন পূরণ হবে।” এ সময় তিনি প্রতিষ্ঠানের উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বড় অঙ্কের অনুদান ও উন্নয়ন ঘোষণা


অনুষ্ঠানে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে মোট ৩ কোটি ৭ লাখ টাকার অনুদান ও উন্নয়ন বরাদ্দ ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে: একাডেমিক ভবন: ফার্নিচারসহ একটি নতুন একাডেমিক ভবন নির্মাণে ৩ কোটি টাকা। মাঠ পাকাকরণ: কলেজের মাঠ পাকাকরণের জন্য ৫ লাখ টাকা। খেলাধুলার সামগ্রী: শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জামের জন্য ১ লাখ টাকা। ল্যাবরেটরি: বিজ্ঞানাগার বা ল্যাবরেটরির উন্নয়নের জন্য ১ লাখ টাকা।


এছাড়া তিনি ছাত্রীদের জন্য একটি আধুনিক কমন রুম নির্মাণ করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।


রবিবার (১৪ জুন) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্ট পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়।


প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল হাসান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ মাহমুদ আলী।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:  গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, বিশিষ্ট রাজনীতিবিদ সামছুর রহমান বাবুল,বীর মুক্তিযোদ্ধা ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ সুয়েব মিয়া তালুকদার, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার, কয়েছ আহমদ ও মিছবা উজ জামান শিলু, অভিভাবক প্রতিনিধি ও সাবেক মেম্বার আব্দুর রহিম এবং আলা উদ্দিন।


শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহিমা মারজাবিন নুরা ও সোনালী দাস শ্রেয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী আরিফা আক্তার লিজা এবং গীতা পাঠ করেন রাজদ্বীপ দাস।


এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


এদিকে অনুষ্ঠানের বিশেষ অতিথি, কমিউনিটি নেতা ও বীর মুক্তিযোদ্ধা সুয়েব আহমদ তালুকদার সাউথ ওয়েস্ট ওয়েল ফেয়ার ট্রাস্টের তহবিলে ব্যক্তিগতভাবে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: