তাহিরপুরের শান্তিপুর নদী থেকে উত্তোলিত অবৈধ বালু আটক
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাহারাম নদীর শাখা শান্তিপুর নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে মজুদ রাখা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার( ১৬ জুন) বিকেল ৪টা হতে রাত ৯টা পর্যন্ত উপজেলার শান্তিপুর নদী ও টাকাটুকিয়া এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) এক্সিকিউটিভ মাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু।
এসময় বোরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে স্তূপীকৃত আনুমানিক ১৫০০০ ( পনের হাজার) ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় প্রদান করা হয়।
একই অভিযানে টাকাটুকিয়া এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল-যথাক্রমে ২৫০০ মিটার চটজাল,২০০০ মিটার কোনাজাল ও ১টি চায়না দুয়ারী জাল আটক করে পুড়িয়ে নষ্ট করা হয়।
তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক এর সত্যতা নিশ্চিত করে বলেন,অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
শামসুল আলম আখঞ্জী/ সজল আহমদ
মন্তব্য করুন: