যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান, ড্রেজার ও বাল্কহেড জব্দ

যাদুকাটা নদীতে মোবাইল কোর্টের অভিযান, ড্রেজার ও বাল্কহেড জব্দ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৮/০৬/২০২৬ ১৬:৩৭:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী ও বড়ছড়া কয়লার ডিপো এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।


বুধবার (১৭ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে রাত আড়াইটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।


অভিযানকালে যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রস্তুতিকালে একটি ড্রেজার জব্দ করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে ড্রেজারটি অকেজো করে দেওয়া হয়। এ সময় নদীর ঘাগটিয়া, ঢালারপার ও জামালেরচর এলাকায় ব্যাপক টহল কার্যক্রম পরিচালনা করা হয়।


একই অভিযানে বড়ছড়া কয়লার ডিপো এলাকায় উত্তোলিত বালু আনলোডের সময় প্রায় ১০০ ফুট দৈর্ঘ্যের একটি ইঞ্জিনচালিত বাল্কহেড জব্দ করা হয়। পরে সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট পুলিশ ক্যাম্পের কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করা হয়।


তবে উভয় স্থানে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 


তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মেহেদী হাসান মানিক এর অফিসিয়াল ফেইসবুক ওয়ালে এর সত্যতা নিশ্চিত করে বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সজল আহমদ/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন: