ছাতকে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

ছাতকে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৯/০৬/২০২৬ ১৩:০৫:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে স্ত্রীকে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল থেকে গ্রেফতার করে ছাতক থানা পুলিশ। গ্রেফতারকৃত ঘাতক সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে।


জানা যায়, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর-তকিরাই গ্রামের মধ্যবর্তী স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে বসবাসকারী মৃত উস্তার আলীর কন্যা আছিয়া বেগমকে বিয়ে করেন সিএনজি অটো রিকশা চালক আমির আলী। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে। বিয়ের পর তিনি স্ত্রীর সাথে শশুর বাড়িতে থাকতেন। তাদের রয়েছে ৩ সন্তান। এর আগে ওই আমির আলী বিয়ে করেছিলেন তকিপুর গ্রামে। ওই সংসারে তিন সন্তান রয়েছে। তবে তাদের ছাড়াছাড়ি হওয়ায় আছিয়ার সাথে দ্বিতীয় বিয়ে করেন।


গেল সোমবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলাপুর গ্রামের একটি কালভার্টের ওপর স্ত্রী আছিয়া বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় আমির আলী। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।  চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে ওই গৃহবধুর মৃত্যু হয়। লাশের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশের দাফন সম্পন্ন হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ওই ঘাতক স্বামীকে সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় খাদিমনগর ইউনিয়নের ধোপাগুল থেকে ছাতক থানা পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে ছুরিকাঘাত করার বিষয়টি স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে প্রথম সিলেটকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্তাধীন।

সুজন তালুকদার/ তানজুবা তাবাসসুম

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad