তাহিরপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৮১তম উপশাখার শুভ উদ্বোধন

তাহিরপুরে পূবালী ব্যাংক পিএলসির ২৮১তম উপশাখার শুভ উদ্বোধন

শামছুল আলম আখঞ্জী,তাহিরপুর প্রতিনিধি

২১/০৬/২০২৬ ১৬:৫৪:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পূবালী ব্যাংক পিএলসির ২৮১তম উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলার কেপি মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপশাখাটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান জয়নাল আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক (প্রিন্সিপাল অফিস, সিলেট) চৌধুরী মো. শফিউল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পূর্ব অঞ্চল) মো. ফজলুল কবীর চৌধুরী এবং উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান (সিলেট পশ্চিম অঞ্চল) মো. রুহুল আমিন,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী,তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপের সভাপতি ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়া,তাহিরপুর উপজেলা ছাত্রদল সভাপতি আবুল হাসনাত রাসেল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, গ্রাহক ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তাহিরপুরে পূবালী ব্যাংকের নতুন উপশাখা চালুর ফলে এলাকার সাধারণ মানুষ আরও সহজে আধুনিক ও উন্নত ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এ উপশাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে উপশাখাটির আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা করেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: