তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

০১/০৭/২০২৬ ২১:৪৯:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ কর্মসূচির আওতায় সুনামগঞ্জের তাহিরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও সুবিধাভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।


বুধবার (১ জুলাই, ২০২৬) "বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)" শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে তাহিরপুর উপজেলা প্রশাসন। উপজেলার টেকেরঘাট মুক্ত মঞ্চে এই বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক, তাহিরপুর উপজেলা বিএনপি,এ কে এম নাসের উজ্জ্বল, সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি,শামছু মেম্বার, বিএনপি নেতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, তাহিরপুর।


অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতেই সরকারের এই ধারাবাহিক উদ্যোগ। বিতরণকৃত এই সহায়তা সামগ্রী তাদের স্বাবলম্বী হতে এবং শিক্ষা ক্ষেত্রে আরও এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শামসুল আলম আখঞ্জী/ সজল আহমদ

মন্তব্য করুন: