ছাতক পৌরসভায় ৫৩ কোটি ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

ছাতক পৌরসভায় ৫৩ কোটি ৭১ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০২/০৭/২০২৬ ১০:৫৬:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।


প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা। এতে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা।


এবারের বাজেটে ছাতক পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে 'ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট' নির্মাণ, ব্যবসায়ীদের জন্য 'চিকেন মার্কেট' স্থাপন এবং শহরের দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নির্মাণ কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।


বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক আব্দুল আলিম।


অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোরায়রা ছুরত, পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, সাবেক অধ্যাপক হরিদাস রায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, হিসাবরক্ষক কুলসুমা বেগমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন ও সাংবাদিকবৃন্দ।

তাহির আহমদ/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: