তাহিরপুরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের পাটলাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার লেদারবন্দ পুরানখালাশ আনন্দবাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় একটি বালু উত্তোলনকারী চক্র দীর্ঘদিন ধরে পাটলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এ বিষয়ে উপজেলা প্রশাসন সম্প্রতি অভিযান চালিয়ে কয়েকটি ড্রেজার মেশিন ধ্বংস করে।
বক্তারা আরও বলেন, অভিযানের পর একটি মহল ইউপি সদস্য আবু মিয়া ও ইয়াকুব হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবৈধ বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, বালু উত্তোলনের সঙ্গে জড়িত বিল্লাল মিয়া ও হাসেন আলী অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করে বলেন, তাদের কাছে কেউ চাঁদা দাবি করেনি এবং একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
শামসুল আলম আখঞ্জী/ সজল আহমদ
মন্তব্য করুন: