সুনামগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগীতা শুক্রবার
আবহবান বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ নৌকা বাইচ। যদিও এখন সচরাচর এই প্রতিযোগীতা দেখা যায় না,তবুও সংস্কৃতি এবং বিনোদনপ্রেমী কিছু মানুষ এখনও সেই ঐতিহ্যকে ঠিকিয়ে রাখার প্রানান্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে শুক্রবার (৮ আগষ্ট) সুনামগঞ্জের দিরাইয়ে এক নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ওইদিন সকাল ১০ টায় দিরাইয়ের শ্যামারচর বাজারস্থ সুরমা নদীতে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দর রাজ্জক ও শাল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, চরনারচর ইউ.পি চেয়ারম্যান বাবু পরিতোষ রায়,আটগাঁও ইউ.পি চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমান প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শ্যামারচর মসজিদ, সাবেক ইমাম আব্দুল জলিল। প্রতিযোগীতায় ১ম পুরস্কার হিসেবে রয়েছে, সোনার হরিণ,২য় পুরষ্কার সোনার প্রজাপতি ও ৩য় পুরষ্কার একটি মোটর সাইকেল।
ডি আর ডি
মন্তব্য করুন: