জনবান্ধব পুলিশ গঠনে সুনামগঞ্জে জেলা পুলিশের কিট প্যারেড

জনবান্ধব পুলিশ গঠনে সুনামগঞ্জে জেলা পুলিশের কিট প্যারেড

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৭/২০২৬ ১৮:০৩:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই সোমবার সকালে সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মপ্রস্তুতি নিশ্চিত করার লক্ষ্যে এই কিট প্যারেড অনুষ্ঠিত হয়।


কিট প্যারেডে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম উপস্থিত থেকে পুলিশ সদস্যদের সরকারি পোশাক, সরঞ্জাম, বেল্ট, বুট, ক্যাপসহ অন্যান্য সরকারি সামগ্রীর পরিচ্ছন্নতা, সংরক্ষণ ও ব্যবহারযোগ্যতা পরিদর্শন করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সর্বদা শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল,  শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. ইমাম হোসেন, কাঞ্চন কুমার দেবসহ পুলিশ লাইন্সে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুদৃঢ় হয়, যা একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লতিফুর রহমান রাজু / সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad