"৫ আগস্ট এ দেশের মানুষের ঘুরে দাঁড়ানোর দিন’: এমপি কামরুল
সুনামগঞ্জের ধর্মপাশায় জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে ৫ আগস্ট দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, "৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন ও ঘুরে দাঁড়ানোর দিন। ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য এক নতুন শক্তির জন্ম দিয়েছিল। তরুণ সমাজের সাহসিকতা এবং বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে।"
তিনি আরও বলেন, "৫ আগস্ট আমাদের শিখিয়েছে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে জয় ছিনিয়ে আনতে হয়। রক্তক্ষয়ী এই আন্দোলনের শহীদ ও আহত সংগ্রামীদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এখন আমাদের মূল দায়িত্ব হলো শহীদদের স্বপ্নের দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলা।"
ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান,ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ,উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি ও জুলফিকার আলী ভুট্টো, উপজেলা বিএনপির সদস্য মজিবুর রহমান মজুমদার, কাজী মাজহারুল হক ও নেহাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম কামাল।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও আলমগীর কবির, ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল হক মজুমদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, কৃষক দলের সভাপতি ফারুক আহমেদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
লতিফুর রহমান রাজু/রত্না বাউরী
মন্তব্য করুন: