হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮

হিমাচলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৮

প্রথম ডেস্ক

০৮/০৮/২০২৬ ১২:৫৫:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। এ ঘটনায় আরো ১০ যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। শনিবার (৮ আগস্ট) সকালে চম্বা জেলার বৈরাগড়-তিসা সড়কের দেবিকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে।

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। তবে নিহতদের নাম-পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শর্মা বাস সার্ভিসের গাড়িটি বৈরাগড় থেকে চম্বার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৬টার দিকে যাত্রা শুরুর প্রায় তিন কিলোমিটার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়ক থেকে ছিটকে নিচের আরেকটি রাস্তায় গিয়ে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ মোট ১৮ জন ছিলেন। বাসটি নিচে পড়ে যাওয়ার পর কয়েকজন যাত্রী গাড়িটির ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়েন।

দুর্ঘটনার শব্দ ও আহতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছানোর পর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), হোম গার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার কাজে যোগ দেন।

উদ্ধারকারী দল বাসের ভেতর থেকে আটকে থাকা যাত্রীদের বের করে আনে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত ছয়জনকে চম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচের সড়কে পড়ে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad