মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনমন্ত্রী

মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

০৮/০৮/২০২৬ ১১:২২:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মজুমদারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে  আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজ বাজার পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, সারা দেশের সমস্ত ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষক যেন লাভবান হয় সেই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

শৈলকূপ হাট-বাজার গিয়ে ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান করার ব্যবস্থা করেন মন্ত্রী। এবং সাধারণ কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় শৈলকুপা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad