সুনামগঞ্জে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের জেলা কমিটির অভিষেক

সুনামগঞ্জে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের জেলা কমিটির অভিষেক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৫/০৭/২০২৬ ২৩:১২:৩৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মরমি কবি ও আধ্যাত্মিক সাধক হাছন রাজার গান এবং দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


​সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সুহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।


​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সোলেমান হোসেন চুন্নু। তিনি তাঁর বক্তব্যে বলেন, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেবল একটি সাধারণ সংগঠন নয়, এটি একটি বেগবান সাংস্কৃতিক আন্দোলন। সুনামগঞ্জের নিভৃত পল্লী থেকে উঠে আসা আধ্যাত্মিক সাধক হাছন রাজার গান ও জীবনদর্শন আজ সমগ্র বাঙালি জাতির অমূল্য সম্পদ। আমরা বিশ্বাস করি, হাছন রাজার গানে যে অনাবিল স্রষ্টাপ্রেম এবং বৈরাগ্যবাদ ফুটে উঠেছে, তা যান্ত্রিক আধুনিক জীবনের মানসকে আত্মিক প্রশান্তি দিতে অত্যন্ত কার্যকর। এই চেতনা ছড়িয়ে দিতেই আমাদের পরিষদ সারা দেশে কাজ করে যাচ্ছে।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন শিপলু এবং প্রবীণ গীতিকার মোঃ মনসুর আলম তালুকদার। বক্তারা লোকজ সংস্কৃতি রক্ষা ও সাধক হাছন রাজার অবদান ধরে রাখতে সম্মিলিত চর্চার ওপর গুরুত্বারোপ করেন।


​অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মোঃ ফরিদুল ইসলাম সুহেলকে সভাপতি এবং মোঃ ওবায়দুল মুন্সীকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়।


​কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দরা হলেন, ​সিনিয়র সহ-সভাপতি সাজাউর রহমান, ​সহ-সভাপতি বাউল হারুনুর রশিদ, সুরঞ্জিত গুপ্ত রনজু কাব্যতীর্থ ও মহসিন আলম, ​যুগ্ম সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ ও মোঃ মাইনুদ্দীন, ​সাংগঠনিক সম্পাদক মোঃ রকিব মিয়া তালুকদার (সহ-সাংগঠনিক: বাউল লাল শাহ), ​অর্থ সম্পাদক গিলেমান আলম, ​আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকসানুল হক জুয়েল, ​প্রচার সম্পাদক খুরশিদ আলম, ​দপ্তর সম্পাদক শামীম আহমদ, ​সাংস্কৃতিক সম্পাদক আবিদ উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ডি এইচ নবীন, আইন বিষয়ক সম্পাদক শাফিউল আলম, ​যুব ও ক্রীড়া সম্পাদক বাবুল লাল আমিরী, ​নির্বাহী সদস্য মোঃ ওবায়দুল হক মিলন, বাউল সুফিয়ান খান এবং মুহাম্মদ আফজাল হোসেন।


​অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পী ও লোকসংগীতানুরাগীদের অংশগ্রহণে এক ঘরোয়া সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

প্রীতম দাস/ ডিডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad