জগন্নাথপুর নারী ও শিশু নির্যাতন মামলার আসামী গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহরানামীয় আসামীকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার (১৩ আগস্ট) সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা'র নেতৃত্বে এসআই রিফাত সিকদার নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের এজাহরানামীয় আসামী পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের মৃত এলিমুল্লা ছেলে মোঃ ফারুক মিয়া (৪৩) রাত ২টা ৫০ মিনিটে পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বুধবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: