আলভারেজকে না পেয়ে ব্রাজিল তারকাকে দলে নিলো বার্সেলোনা
বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের পেছনে ঘুরছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের রাইভালদের কাছে দলের সেরা তারকাকে বিক্রি করবে না এটা সাফ জানিয়ে দিয়েছিল।
ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে এসেও আলভারেজকে না পেয়ে শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে খোঁজা ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে কাতালান ক্লাবটি।
আর্সেনাল থেকে মাত্র ১০ মিলিয়নে এই ব্রাজিলিয়ান তারকাকে সাইন করিয়েছে বার্সেলোনা। সঙ্গে ৪ মিলিয়নের অ্যাড অনস রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে বার্সেলোনা তাকে যে দামেই বিক্রি করবে সেখান থেকে ২০ শতাংশ আর্সেনাল পাবে।
একসময়ে ম্যানচেস্টার সিটিতে অসাধারণ পারফর্ম করা জেসুস আর্সেনালে এসেই ফর্ম হারিয়ে ফেলেন। জায়গা হারিয়েছেন দলে। ব্রাজিল দলেও জায়গা হয় না এই তারকার।
রত্না বাউরী
মন্তব্য করুন: