সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা আসেফ বখত সিলেট থেকে গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসেফ বখত রাদ কে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাকে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। দুপুরে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানিয়েছে আটক রাদ সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন শেখ জানান তাকে আদালতে সোপর্দ করা হবে।
গতকাল সোমবার আসেফ বখত রাদের নেতৃত্বে শেখ হাসিনার জন্মদিনের একটি ঝটিকা মিছিলের ভিডিও আপলোড করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।এরপর তাকে গ্রেফতার করা হয়।
লতিফুর রহমান রাজু/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: