মধ্যনগরে এবার ৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

মধ্যনগরে এবার ৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি. মধ্যনগর

২৯/০৯/২০২৬ ২০:৩৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনামগঞ্জের সীমান্তঘেঁষা মধ্যনগর উপজেলায় বইছে আনন্দ উৎসবের হাওয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৩৫টি মণ্ডপে এখন চলছে ব্যাপক প্রস্তুতি।

দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার নয়; এটি সত্য, ন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক। পরমেশ্বরী দেবী দুর্গার মর্ত্যে আগমনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য। একই সাথে এই উৎসব হাওড়ঞ্চলের বহুকালের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে। ধূপের ধোঁয়া, ঢাকের বাদ্য আর আরতির শব্দে মেতে ওঠে প্রতিটি মণ্ডপ ও ভক্তকুল।

সুনামগঞ্জ জেলা অনুসোন্ধানী সংস্থার তথ্যানুযায়ী, এ বছর মধ্যনগর উপজেলার ৪টি ইউনিয়নে মোট ৩৫টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় উৎসব ১৪৩৩ (২০২৬ খ্রিষ্টাব্দ)। এর মধ্যে মধ্যনগর সদর ইউনিয়নে ১২টি, চামরদানী ইউনিয়নে ৯টি, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে ১০টি এবং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নে ৪টি মণ্ডপে উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পঞ্জিকা মতে, আগামী ১৭ অক্টোবর (শনিবার) মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুভ সূচনা ঘটবে শারদীয় দুর্গোৎসবের। পরবর্তীতে প্রতিদিনের নির্দিষ্ট শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান ও পুষ্পাঞ্জলি প্রদান শেষে আগামী ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই সার্বজনীন উৎসবের।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রতিটি মণ্ডপে দর্শনার্থীদের নিরাপত্তাসহ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে, যাতে সকল ভক্ত ও দর্শনার্থী নিশ্চিন্তে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপন করতে পারেন।

তাহির আহমদ/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad