বড়লেখায় চা বাগান শ্রমিক ও অসচ্ছল পরিবারের মাঝে অনুদান-উপকরণ বিতরণ

বড়লেখায় চা বাগান শ্রমিক ও অসচ্ছল পরিবারের মাঝে অনুদান-উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৯/০৯/২০২৬ ১৮:২০:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখায় চা বাগান শ্রমিক, পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান প্রকল্পের আওতায় অনুদান ও উপকরণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দীন আহমেদ মিঠু, মাননীয় সংসদ সদস্য-২৩৫, মৌলভীবাজার-১ এবং সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমল চন্দ্র সরকার, নির্বাহী পরিচালক, প্রচেষ্টা (স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা)।

অনুদান ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে চা বাগান শ্রমিক, পোষ্য এবং প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি বড়লেখার লক্ষ্মীছড়া চা বাগানের শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।


হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad