ডেঙ্গুতে পবিপ্রবির শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু

ডেঙ্গুতে পবিপ্রবির শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু

প্রথম ডেস্ক

০১/১০/২০২৬ ১৩:২৩:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থী ফজলে রাব্বির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফজলে রাব্বি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, বন্ধু ও শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। ব্যবসায় প্রশাসন অনুষদসহ পুরো ক্যাম্পাসে শোকের আবহ বিরাজ করছে।

ফজলে রাব্বির বন্ধু তামিম বলেন, "গতকালও রাব্বি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এভাবে হঠাৎ করে আজ তাকে হারাতে হবে, আমরা কেউই ভাবতে পারিনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। একজন প্রাণবন্ত সহপাঠীকে এভাবে হারানো আমাদের জন্য অত্যন্ত কষ্টের।"

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, "ফজলে রাব্বির অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন তরুণ শিক্ষার্থীর এভাবে অকালে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad