সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যকে নিজ বিভাগের শুভেচ্ছা
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে তাঁর নিজ বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগ।
বৃহস্পতিবার ১১টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবিরসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারের নতুন দায়িত্বে সফলতা কামনা করেন। তাঁরা বলেন, তাঁর অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা আশা করেন।
অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ায় তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্বে সফলতা কামনা করেন।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: