শ্রীলঙ্কার কাছে বড় হার, ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে বড় হার, ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১০:৪৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদকের লড়াইটাও জিততে পারল না বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে পদকশূন্য থেকেই আসর শেষ করেছে লিটন কুমার দাসের দল।

শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম তিন ব্যাটার-সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস-কেউই রানের খাতা খুলতে পারেননি। ফলে মাত্র ৪ রানেই ৩ উইকেট হারায় বাংলাদেশ।

প্রথম ওভারেই সাইফ হাসানকে হারানোর পর তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসও দ্রুত ফিরে গেলে ম্যাচের শুরুতেই কঠিন চাপে পড়ে লাল-সবুজের দল। এরপর আর সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। পারভেজ হোসেন ইমন করেন ২২ রান। ইয়াসির আলীর ব্যাট থেকে আসে ২১ রান। এছাড়া তাওহিদ হৃদয় ১১ এবং রিশাদ হোসেন করেন ১০ রান। তবে কেউই ইনিংস বড় করতে না পারায় ২০ ওভার পূর্ণ হওয়ার আগেই ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে নুয়ান থুসারা, থারিন্দু রত্ননায়েক, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা শাহান দুটি করে উইকেট নেন। আরচাগে ও দুশন হেমন্থ পান একটি করে উইকেট।এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। একপর্যায়ে মাত্র ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।

তবে সেখান থেকে দলকে টেনে তোলেন থারিন্দু রত্ননায়েক ও অধিনায়ক শাহান আরচাগে। দুজনের ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটি শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়ে আনে। মাত্র ৩২ বলে ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন রত্ননায়েক। তার বিদায়ের পর ভাঙে এই জুটি।

অধিনায়ক আরচাগে করেন ৩৩ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম ও রিশাদ হোসেন নেন একটি করে উইকেট।

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ১৬৫ রানের জবাবে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের বড় হার নিয়ে এশিয়ান গেমস ক্রিকেটের ব্রোঞ্জ পদকের লড়াই শেষ করে বাংলাদেশ। ফলে আসর থেকে কোনো পদক ছাড়াই বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad