এশিয়ান গেমস: থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

এশিয়ান গেমস: থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

প্রথম ডেস্ক

০৩/১০/২০২৬ ১২:১৩:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়ান গেমসে সপ্তম স্থান অর্জন করে মিশন শেষ করল বাংলাদেশ জাতীয় হকি দল। শনিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমান সরকার। প্রথম কোয়ার্টারেই পাওয়া এই গোলের পর আরও আক্রমণাত্মক হকি খেলে পিটার গেরহার্ডের দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করলে স্কোরলাইন হয় ২-০।

৫৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম গোল করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজরা।

থাইল্যান্ডকে হারিয়ে সপ্তম স্থানে থেকে এশিয়ান গেমসে বাংলাদেশের হকি অভিযান শেষ হলো।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad