মৌলভীবাজারে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Led Bottom Ad

দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট, কলেজ ব্যাগ ও সনদ প্রদান

মৌলভীবাজারে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৮/১০/২০২৫ ১৮:২৩:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে ব্যারিস্টার এম লিয়াকত আলী ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৫ সালের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এম সওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এম লিয়াকত আলী, ফাউন্ডেশনের চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সেক্রেটারি প্রফেসর শাহ আবদুল অদুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন। এছাড়াও মৌলভীবাজার জেলা আইনজীবী ফোরামের সদস্য এড. সাইদ আহমদ আদনান, ইউআরসি ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, শিক্ষক আশরাফুল আলম, অবসরপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মতলিব, সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ, শিক্ষক মো. জহির খান ও জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, কলম, কলেজ ব্যাগ ও সনদ তুলে দেওয়া হয়। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলেন, কৃতিসন্তানদের এই ধরনের সংবর্ধনা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার প্রেরণা জোগাবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad