বড়লেখায় ২৩ বোতর বিদেশি মদ জব্দ
মৌলভীবাজারের বড়লেখায় ২৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এর আগে, বুধবার রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ গান্দাইল এলাকা অভিযান চালিয়ে মদের বোতলগুলো জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, আটককৃত বিদেশি মদ প্রাথমিকভাবে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রোদ্দুর রিফাত
মন্তব্য করুন: