সুনামগঞ্জে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা
Led Bottom Ad

সুনামগঞ্জে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

৩১/১০/২০২৫ ১৮:০১:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে জনপ্রিয় ও বৃহৎ মেধা বৃত্তি প্রকল্প ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে জেলার ১২টি উপজেলায় মোট ১৮টি কেন্দ্র একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে ৯ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই পরীক্ষাকেন্দ্রগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

অভিভাবকরা জানান, এমন জ্ঞান ও প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের মনোযোগী ও প্রতিযোগিতাপূর্ণ করে তোলে। শিক্ষার মান উন্নয়নে কিশোরকণ্ঠের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ফাউন্ডেশনের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শিশির মনির, অতিরিক্ত ডিআইজি ইলতুৎমিশ, কেন্দ্রীয় উপদেষ্টা তারেক মনোয়ার, শিক্ষাবিদ মোমতাজুল হাসান আবেদ, বিভিন্ন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং কিশোরকণ্ঠ জেলা ফোরামের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকবৃন্দ। এছাড়াও জেলা চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন ও ভাইস চেয়ারম্যান ফারহান শাহরিয়ার ফাহিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

আয়োজকরা জানান, কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল খুব শিগগিরই কিশোরকণ্ঠের অফিসিয়াল পেইজে প্রকাশ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad