দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
Led Bottom Ad

স্বাস্থ্যসেবা সহজলভ্য ও জনবান্ধব করার লক্ষ্যে

দোয়ারাবাজারে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৪/১১/২০২৫ ২৩:৫১:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ'র সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ব্যবস্থার ওপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. দিব্যেন্দু রায় রাজীব। অপরদিকে উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক রেদোয়ানুর রহমান। এসময় উপস্থিত শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা স্থানীয় স্বাস্থ্যসেবার নানা সমস্যা ও উন্নয়ন প্রস্তাব তুলে ধরেন। তাদের উত্থাপিত প্রশ্ন ও পরামর্শের জবাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, “উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও জনবান্ধব করতে প্রশাসনের পাশাপাশি নাগরিক সচেতনতারও প্রয়োজন। আমরা সবাই মিলে কাজ করলে দোয়ারাবাজারের স্বাস্থ্যখাত আরও উন্নত হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad