‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের গণশুনানী অনুষ্টিত
Led Bottom Ad

‎শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধের গণশুনানী অনুষ্টিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিগঞ্জ

১৩/১২/২০২৫ ২৩:০৪:২৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির উদ্যােগে ২০২৫-২৬ অর্থবছরে হাওর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত/সংস্কার/স্কীম প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য দরগাপাশা,পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের কৃষকদের নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ   গণশুনানীতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে ও পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (এসও) মোহন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রাসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন মায়া,পূর্ব বীরগাঁও ইউপি'র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চু ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ, প্রকৌশলী সোহানুর রহমান সোহান,অফিস সহকারী পার্থ রায়,পাথারিয়া  ইউনিয়ন ভূমি উপ সহকারী নিত্যানন্দ পাল,ইউপি সদস্য সায়েম আহমদ সহ  ইউপি সদস্যবৃন্দ,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

‎এদিকে, সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণশুনানীতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (এসও) মোহন মিয়া, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সিতু মিয়া।

‎অপরদিকে, দুপুরে পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত গণশুনানীতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাউবোর উপ-সহকারী প্রকৌশলী (এসও) মোহন মিয়া, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান রোপন মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহবায়ক ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ আওলাদ হোসেন, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি মাওলানা খলিলুর রহমান সহ প্রমুখ। 




ফরহাদ আহমেদ ফয়সাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad