দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত ১০১ জন কিশোরীর মাঝে ডিগনিটি কিটস বিতরণ
Led Bottom Ad

দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত ১০১ জন কিশোরীর মাঝে ডিগনিটি কিটস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৪/১২/২০২৫ ২০:৩০:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিশোরীদের মাঝে ডিগনিটি কিটস বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। মাল্টিসার ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় এবং জিএফএফও (GFFO)-এর আর্থিক সহায়তায় টুগেদার–২.০ প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।


দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব অরুপ রতন সিংহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইরা’র টুগেদার–২.০ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব প্রসূন রায়।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরা’র প্রোগ্রাম ডিরেক্টর জনাব মোঃ কামরুজ্জামান। তিনি এই কার্যক্রমের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।


এই কর্মসূচির আওতায় দোয়ারাবাজার উপজেলার দুটি ইউনিয়ন থেকে মোট ১০১ জন কিশোরীকে ডিগনিটি কিটস বিতরণ করা হয়। এর মধ্যে সুরমা ইউনিয়ন থেকে ৪৩ জন এবং দোয়ারাবাজার সদর ইউনিয়ন থেকে ৫৮ জন কিশোরী এই সহায়তা পায়। প্রতিটি ডিগনিটি কিটে স্যানিটারি ন্যাপকিন, সাবান, তোয়ালে এবং মাসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল।


কর্মসূচির মূল লক্ষ্য হলো দুর্যোগকালীন বা আর্থিক সংকটের সময় কিশোরীদের মাসিক স্বাস্থ্য (Menstrual Hygiene) ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সহায়তা করা এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া সংস্থার পক্ষ থেকে মিল ও ডকুমেন্টেশন কর্মকর্তা অদিতি বিশ্বাস মৌসহ ইরা’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইরা কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আরও বৃহৎ পরিসরে বাস্তবায়িত হবে, যা গ্রামীণ এলাকার কিশোরী ও নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো.মাসুদ রানা সোহাগ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad