জনতা উচ্চ বিদ্যালয়ে মাঠ সম্প্রসারণে ৪৪ শতক জমি দান, প্রশংসায় সাবেক চেয়ারম্যান খসরুল আলম
Led Bottom Ad

জনতা উচ্চ বিদ্যালয়ে মাঠ সম্প্রসারণে ৪৪ শতক জমি দান, প্রশংসায় সাবেক চেয়ারম্যান খসরুল আলম

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৫/১২/২০২৫ ১২:৩৭:৩৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরবেষ্টিত উত্তর শ্রীপুর ইউনিয়নের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণে ৪৪ শতক জমি দান করেছেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরুল আলম। তার এই মহৎ উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায়, নয়াবন্দ গ্রামের প্রয়াত সুরুজ আলী চেয়ারম্যানের পুত্র ও প্রয়াত মর্তুজ আলী চেয়ারম্যানের ছোট ভাই খসরুল আলম দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঠসংকটের বিষয়টি বিবেচনায় রেখে জমিটি দান করেন। উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তাহিরপুর আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলমের দানকৃত জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার আলো জ্বললেও দীর্ঘদিন ধরে পর্যাপ্ত মাঠ না থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে নানা প্রতিবন্ধকতা ছিল। দানকৃত এই জমির মাধ্যমে বিদ্যালয়ের মাঠ সম্প্রসারণের পথ সুগম হলো বলে মনে করছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী বলেন, শিক্ষা উন্নয়নে খসরুল আলমের এ অবদান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমিদাতাকে আনুষ্ঠানিকভাবে ‘দাতা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী খসরুল আলমের এই উদার উদ্যোগে সন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন আড্ডায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন। এলাকাবাসীর মতে, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে তার এ দান সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad