তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের উদ্বোধন করলেন অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান
Led Bottom Ad

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধের উদ্বোধন করলেন অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৫/১২/২০২৫ ১৬:৫১:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

২০২৫–২০২৬ অর্থবছরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় হাওরের ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে আগুরালী হাওরে এই কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (ঢাকা) পূর্ব রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক (অঃদাঃ) মো. মাহবুবুর রহমান।

উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন, বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর মাধ্যমে বাস্তবায়নাধীন ফসল রক্ষা বাঁধের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সিলেটের উত্তর-পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অঃদাঃ) মো. কাইছার আলম, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী (চেয়ারম্যান), উপ-প্রকৌশলী মনির হোসেন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম, সাংবাদিক রুকন উদ্দিনসহ স্থানীয় কৃষক ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধ সময়মতো নির্মাণ ও সংস্কার করা হলে বোরো ধানসহ কৃষকের ফসল নিরাপদ থাকবে। কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad