দোয়ারাবাজারে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
Led Bottom Ad

দোয়ারাবাজারে বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২০/১২/২০২৫ ১৪:০৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ দোয়ারাবাজার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নির্ধারিত পরীক্ষা কেন্দ্র হিসেবে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়ে বোর্ডের জারিকৃত সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবুর রহমান, উপদেষ্টা সিরাজ আহমদ, দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আতাউর রহমান, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি তোফায়েল আহমেদ, বড়খাল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. মাসুদ রানা সোহাগ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad