তাহিরপুরে অর্থসংকটে মসজিদের প্রতিরক্ষা দেয়ালের কাজ বন্ধ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তরং নতুন হাটি জামে মসজিদের প্রতিরক্ষা দেয়াল নির্মাণকাজ অর্থসংকটে থমকে গেছে। এতে হাওরপাড়ের এই মসজিদটি ভাঙনের আশঙ্কায় পড়েছে।
স্থানীয় মুসল্লিদের স্বেচ্ছা উদ্যোগে প্রতিরক্ষা দেয়ালের কাজ শুরু হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে। হাওরের ঢেউ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকাটিতে প্রতিরক্ষা দেয়াল না থাকায় যে কোনো সময় মসজিদটি ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
মসজিদ কমিটির সদস্য কামাল মিয়া বলেন, ‘মসজিদটি আমাদের এলাকার ধর্মীয় ও সামাজিক কেন্দ্র। হাওরের ঢেউয়ের আঘাত থেকে রক্ষা করতে প্রতিরক্ষা দেয়াল অত্যন্ত জরুরি। কিন্তু অর্থের অভাবে কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না।’ তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও সমাজের বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানান।
মসজিদের ইমাম বলেন, আল্লাহর ঘর রক্ষার এই কাজে সহায়তার জন্য সমাজের দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা জরুরি। সবার সম্মিলিত উদ্যোগেই মসজিদটিকে রক্ষা করা সম্ভব।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরক্ষা দেয়াল নির্মাণ না হলে আসন্ন বর্ষা মৌসুমে হাওরের প্রবল ঢেউয়ে মসজিদটি মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
এ ব্যাপারে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ (জুবায়ের মাষ্টার) এর মোবাইল নাম্বার ০১৭৩৪-৩০৪২০৮ েযোগাযোগ করে সহযোগীতা সহ সকল প্রকার যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: