তাহিরপুরে শীতার্ত মানুষের পাশে ইউএনও, বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ
তীব্র শীতের এই সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় মানুষের বাড়িতে গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। শীতের রাতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে এলাকাজুড়ে প্রশংসা ও ইতিবাচক সাড়া দেখা গেছে।
এ বিষয়ে ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, “শীতের কষ্ট যেন কেউ না পায়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। যাদের প্রয়োজন রয়েছে, পর্যায়ক্রমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।” তিনি আরও জানান, সরকারি বরাদ্দপ্রাপ্ত শীতবস্ত্র উপজেলার বিভিন্ন এলাকায় ধাপে ধাপে বিতরণ করা হবে।
কম্বল পেয়ে অনেক শীতার্ত মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, “ঠান্ডায় রাতে ঘুমাতে পারতাম না। আজ ইউএনও নিজ হাতে কম্বল দিয়েছেন, অনেক শান্তি লাগছে।”
এ সময় ইউএনও’র সঙ্গে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: