সুনামগঞ্জে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার
Led Bottom Ad

সুনামগঞ্জে পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৮/১২/২০২৫ ২০:৩০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় শীশ মিয়া (৪২) নামে এক ব্যক্তির  মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাশপাড়া গ্রামের মসজিদের পেছনের পরিত্যক্ত পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ধর্মপাশা থানা পুলিশ।


 শীশ মিয়া ওই  ইউনিয়নের জিংলীগড়া গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে। শীশ মিয়ার বড় ভাই জসিম উদ্দিন এ মরদেহ তার ছোট ভাইয়ের বলে শনাক্ত করেছেন।


ধর্মপাশা থানার ওসি তদন্ত ইমাম হোসেন বলেন, মরদেহের সুরতহাল শেষে মৃত্যুর প্রকৃত কারন নির্নয় করতে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad