শাল্লায় বিএনপির বহরে হামলা: গুরুতর আহত বিএনপি নেতা ওসমানী হাসপাতালে
Led Bottom Ad

শাল্লায় বিএনপির বহরে হামলা: গুরুতর আহত বিএনপি নেতা ওসমানী হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

২৫/০১/২০২৬ ২১:২৭:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভা শেষ করে ফেরার পথে অতর্কিত হামলার শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। এতে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দিরাই থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


​স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের ভাষ্যমতে, রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে শাল্লা এলাকায় বিএনপির একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে গাড়ি বহর নিয়ে দিরাই ফেরার পথে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চালানো এই হামলায় জাবেদ গুরুতর জখম হন। এসময় তার সাথে থাকা আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।


​হামলার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিলেটে প্রেরণের পরামর্শ দেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


​এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তারা একে ‘পরিকল্পিত এবং কাপুরুষোচিত’ হামলা হিসেবে অভিহিত করেছেন। দলীয় এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নষ্ট করতেই বিরোধী মতের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।


​পুলিশ সূত্রে জানানো হয়েছে, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলাকারীদের শনাক্ত করতে অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

প্রীতম দাস

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad