দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ দুইজন আটক
Led Bottom Ad

দোয়ারাবাজারে ৯০ পিস ইয়াবাসহ দুইজন আটক

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

১৯/০২/২০২৬ ১৪:৪৭:৫৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভূমি অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন—উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাঁও গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) এবং লক্ষীপুর ইউনিয়নের চকিরঘাট গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে শামিনুল ইসলাম ওরফে শামীম (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad