ছাতকে রশি টানা খেলায় উসকানিমূলক মন্তব্য ঘিরে সংঘর্ষ: আহত ১০
Led Bottom Ad

ছাতকে রশি টানা খেলায় উসকানিমূলক মন্তব্য ঘিরে সংঘর্ষ: আহত ১০

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১০/০৫/২০২৬ ১০:৫৬:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় রশি টানা খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাসনাবাদ গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে গুরুতর দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হাসনাবাদ গ্রামের কাছে রশি টানা খেলার আয়োজন করা হয়েছিল। এতে ছাতকের ‘ব্যাটারি গলি’ ও জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও গ্রামের ‘সবুজ বাংলা-১’ দল অংশ নেয়। দীর্ঘ সময় ধরে চলা এই প্রতিযোগিতায় রাতে ‘সবুজ বাংলা-১’ দল বিজয়ী হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়ের পর বিজয়ী দলের কয়েকজন সদস্য পরাজিত ব্যাটারি গলি দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে উসকানিমূলক মন্তব্য করলে উত্তেজনার সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আয়োজক কমিটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ব্যাটারি গলি দলের সমর্থকরা চড়াও হলে বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad