সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন আটক
Led Bottom Ad

সুনামগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২ জন আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১২/০৫/২০২৬ ১৯:০১:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় মাদক, ডাকাতি এবং অনলাইন ক্যাসিনোকাণ্ডে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। সদর উপজেলাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে ওসি রতন সেখের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দিনরাত ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে। আটককৃতদের মধ্যে চিহ্নিত ডাকাত, মাদক ব্যবসায়ী এবং প্রতারক চক্রের সদস্যরা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে আব্দুজ জহুর সেতুর পাশ থেকে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতিকালে ১৮টি মামলার আসামি ও ডাকাত সর্দার মো. এনামুল হক সাগরসহ (৩৫) তার দুই সহযোগীকে হাতেনাতে আটক করা হয়। আটক অন্য দুজন হলো শামিনুর ইসলাম শিমুল (২০) এবং নিকতারা বেগম (৩২)। এর পরের দিন ১১ মে পৌর শহরের হাছন নগর ময়নার পয়েন্ট থেকে ইয়াবা ও মাদক সরঞ্জামসহ মো. আশরাফ উল্লাহ, মো. জনি মিয়া, নুরুজ্জামান খাঁন ও সবুর মিয়া ওরফে সবুজ নামে চার মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এছাড়া একই দিনে প্রতারণা ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছামছিয়া নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ ১২ মে অনলাইন ক্যাসিনো ও জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোস্তাক হোসেনসহ চারজনকে আটক করা হয়েছে। আটক মোস্তাকের বিরুদ্ধে সরকারি ডিপ টিউবওয়েল বসানোর কথা বলে ভুয়া কাগজপত্র ও সিল ব্যবহার করে সাধারণ মানুষের টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার মোবাইল থেকে অনলাইন জুয়ার বিপুল পরিমাণ অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এই চক্রের অন্য সদস্যরা হলো রিপন ইসলাম বাপ্পা (২৭), মো. তানিম হোসেন (২৮) ও মো. মারুফ আহমেদ (২৯)। সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রতন সেখ পিপিএম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad