মৌলভীবাজারে রাজমহল ও মামার বাড়ি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা
Led Bottom Ad

মৌলভীবাজারে রাজমহল ও মামার বাড়ি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৮/০৫/২০২৬ ২০:৫৫:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (১৮ মে) জেলা শহরের চৌমুহনা এলাকায় র‍্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।


গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।


র‍্যাব জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. আল আমিন, ক্যাবের জেলা সভাপতি প্রফেসর সৈয়দ মুহাম্মদ মহসিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad