ছাতকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

ছাতকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

৩০/০৫/২০২৬ ২০:৪৭:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ছাতক উপজেলার কলারুকা জয়েন্ট কনভেনশন হলে ছাতক উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মিজানুর রহমান চৌধুরী মিজান।

 ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দীনের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা সুরত এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সালমান।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ছাতক উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা যুব দলের সহ অর্থ সম্পাদক ছাতক উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনসুর আলী।

সুজন তালুকদার/এআর

মন্তব্য করুন: