কোয়ার্টারের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারে যে চার দল

সুপারকম্পিউটারের প্রেডিকশন

কোয়ার্টারের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারে যে চার দল

প্রথম ডেস্ক

০৯/০৭/২০২৬ ১৬:৪৯:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

৪৮ দলের বিশ্বকাপে টিকে আছে কেবল ৮টি দল। শেষ চারে ওঠার লড়াইয়ে এসব দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে। আট দলের লাইন-আপে ইউরোপের আধিপত্যই স্পষ্ট। শেষ আটে জায়গা পাওয়া ছয়টি দলই ইউরোপের। বাকি দুই দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।

এবারের বিশ্বকাপের শেষ আটের লড়াইয়ে ইউরোপের আধিপত্যই সবচেয়ে বেশি। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া আটটি দলের মধ্যে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, সুইজারল্যান্ড- ছয়টিই ইউরোপে। বাকি দুটি দল দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা এবং আফ্রিকার মরক্কো।

এর মধ্যে অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রয়েছে।

অপ্টার বিশ্লেষণ অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৭৯.৯ শতাংশ, যেখানে মরক্কোর সম্ভাবনা ২৬.১ শতাংশ।

স্পেনকেও এগিয়ে রাখছে অপ্টা। বেলজিয়ামের বিপক্ষে স্প্যানিশদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৯.৭ শতাংশ। এর বিপরীতে বেলজিয়ামের সম্ভাবনা ৩০.৩ শতাংশ।

ইংল্যান্ড-নরওয়ে ম্যাচে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিললেও অপ্টার ভবিষ্যদ্বাণী অনুযায়ী সেখানে ইংলিশরা এগিয়ে। থ্রি লায়ন্সদের জয়ের সম্ভাবনা ৬২.৪ শতাংশ, নরওয়ের ৩৭.৬ শতাংশ।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে ৬৯.১ শতাংশ সম্ভাবনা নিয়ে মাঠে নামবে। সুইসদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩০.৯ শতাংশ।

অপ্টার সুপারকম্পিউটার কোনো ম্যাচের সম্ভাব্য ফলাফল নির্ধারণের জন্য প্রায় ১০ হাজারবার সিমুলেশন চালায়। এছাড়াও দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের পরিসংখ্যান, শক্তিমত্তা, অতীত রেকর্ডসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে প্রতিটি দলের জয়ের সম্ভাবনা নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।

এর আগে শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে ৬টির ফলাফল সঠিকভাবে অনুমান করেছিল প্রতিষ্ঠানটি। এছাড়া নকআউট পর্বের প্রথম ধাপের ১৬ ম্যাচের মধ্যে ১৪টি বিজয়ীও তারা সিমুলেশনের মাধ্যমে আগেভাবেই নির্ধারণ করতে সক্ষম হয়েছিল।

এদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো’র জনপ্রিয় বিশ্লেষণ টুল ক্রিস্টাল বল কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও আর্জেন্টিনাকেই এগিয়ে রেখেছে। তাদের হিসাব অনুযায়ী, দুটি দলই ফাইনালে ওঠার অন্যতম দাবিদার। ক্রিস্টাল বল-এর বিশ্লেষণ অনুযায়ী, কোয়ার্টার ও সেমিফাইনালের বাধা টপকে ফাইনালে দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১০.৫ শতাংশ। 

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এই দুই দলই আক্রমণভাগে সবচেয়ে সফল। ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই সর্বোচ্চ ১৪টি করে গোল করেছে। ব্যক্তিগত গোলদাতার তালিকায় আট গোল নিয়ে শীর্ষে আছেন লিওনেল মেসি। তার ঠিক পেছনে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড। তারা দুজন সমান ৭টি করে গোল করেছেন।

সজল আহমেদ

মন্তব্য করুন: