জগন্নাথপুরে হিফজুল কুরআন একাডেমিতে সবক প্রদান অনুষ্ঠান
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুরে অবস্থিত হিফজুল কুরআন একাডেমিতে সবক (ছবক) প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। ৮ আগস্ট শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন একাডেমির ট্রাস্টি মো: নজরুল ইসলাম হিরা।
ট্রাস্টিবৃন্দ ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ, চৌধুরী মো: সিমন, মো: সুজাত উল্লাহ মিফতা, হাসান আহমদ জানান, অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেমদের উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে ছবক প্রদান, পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: