মাহিন সরকারকে মারধরের অভিযোগ রাষ্ট্রপতির সামনেই

মাহিন সরকারকে মারধরের অভিযোগ রাষ্ট্রপতির সামনেই

প্রথম ডেস্ক

০৫/০৮/২০২৬ ১৪:৫৪:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি ডকুমেন্টারির প্রতিবাদ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপস্থাপন করা হয়েছে। এর প্রতিবাদ জানানোয় রাষ্ট্রপতির সামনেই তার ওপর হামলা চালানো হয়।

মাহিন সরকার লিখেছেন, আমি আজকের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারির প্রতিবাদ করেছি। রাষ্ট্রপতির সামনে আমাকে হামলা করা হয়েছে এবং আমি এটি নিয়ে গর্বিত। ওই ডকুমেন্টারিতে এক দফার ঘোষক বানানো হয়েছে তারেক রহমানকে।

তিনি আরও লেখেন, যে নাহিদ ইসলাম নিজের মৃত্যুপরোয়ানায় সই করে এক দফার ঘোষণা দিলেন, তিনি ইতিহাসে নেই। যেই আসিফ মাহমুদ মৃত্যু নিশ্চিত জেনেও ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা করলেন, তিনিও ইতিহাসে নেই। জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ। গণঅভ্যুত্থানে আমার নেতা নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ। তাদের পদসেবা করা আমার পরম সৌভাগ্য। যেখানে তারা নেই, সেখানে আমিও নেই।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad