তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়

কাদের গনি চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়

প্রথম ডেস্ক

২৯/০৯/২০২৬ ১১:৫৪:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক কাদের গনি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা ব্যক্তিবৃত্ত থেকে জনগণের আঙিনায় এসেছে। সরকারের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন দেখা যাচ্ছে বিভিন্ন জনমত জরিপেও।

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন। কাদের গনি চৌধুরী বলেন, ডেল্টাগ্রামের এক জাতীয় জনমত জরিপে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তার ৭০ থেকে ৭৫ শতাংশ বিএনপির অবদান। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে দাবি করে তিনি বলেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছে দেশের মানুষ।

কাদের গনি চৌধুরী সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপেরও প্রশংসা করেন। তিনি বলেন, ডলার ও রুপির বিপরীতে পাঁচ বছরের বেশি সময়ের মধ্যে টাকা শক্তিশালী অবস্থানে রয়েছে। বিনিময় হার স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আস্থা বাড়বে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা একক মাসে সর্বোচ্চ।

ব্যাংক খাতের সংস্কার ও ঋণ আদায়ে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তার দাবি, ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে চলতি বছরের জুনে খেলাপি ঋণের অনুপাত ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে।

বিদেশি ঋণ পরিশোধ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পাঁচ মাসে সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ ডলার পরিশোধ করেছে।

কাদের গনি চৌধুরী বলেন, সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও জবাবদিহির সংস্কৃতি দৃশ্যমান হয়েছে।

সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও প্রশিক্ষণ সীমিত করা এবং প্রধানমন্ত্রীর গাড়িবহর ছোট করার উদ্যোগও রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তনের বার্তা দিচ্ছে।

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে পরিবারপ্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তার দাবি, প্রায় ১৩ লাখ কৃষক পরিবারের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় গুরুদের সম্মানি ভাতা, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

সভায় যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদ সভাপতিত্ব করেন। আলোচনায় আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরীসহ প্রবাসী সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad