নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭

নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৯/০৯/২০২৬ ১২:৫৬:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে বিশেষ ও সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা, অপহরণ-ধর্ষণ, মাদক ও চুরি মামলার সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় দায়ের করা একটি ক্লু-লেস হত্যা মামলায় (মামলা নং-২১) মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের হাসান আলী (২৫) ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

একই দিন অপহরণ ও ধর্ষণ মামলার আসামি আফাজ উদ্দিনকে (২৩) রাজাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নবীগঞ্জ সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রিমন মিয়া (৩০), আব্দুল হাই (৪৭) ও তুহিন রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ২৭ সেপ্টেম্বর চৌশতপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি রাজু আহমেদকে (২৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই সাউন্ড বক্স ও এলইডি মনিটর উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বপন রবি দাশ-রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad