সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০১/১০/২০২৬ ১১:৪২:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায়  ৩০ সেপ্টেম্বর  রাত ১০ টায় চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৯/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাঙ্গারপাড় নামক স্থান হতে ৬৪ বোতল ভারতীয় মদ এবং ২৪ বোতল ভারতীয় বিয়ারসহ সর্বমোট ৮৮ বোতল মদ ও বিয়ার আটক করে।  

সুনামগঞ্জ  ২৮ বিজিবি’র অধিনায়ক,  জানান, মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি। উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লতিফুর রহমান রাজু-রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad