হাওরে দুর্নীতি-সিন্ডিকেট বন্ধের দাবিতে ধর্মপাশায় নতুন কমিটি

হাওরে দুর্নীতি-সিন্ডিকেট বন্ধের দাবিতে ধর্মপাশায় নতুন কমিটি

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৩/১০/২০২৬ ১১:২৪:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হাওরের ইকোসিস্টেম ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নদ-নদী রক্ষায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের ডাক দিয়েছে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’। সংগঠনটির ধর্মপাশা উপজেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক সম্মেলনে শাহ্ কুতুবকে সভাপতি এবং ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

​শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় ধর্মপাশা উপজেলা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক শাহ্ কুতুবের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিন শাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন ও জেলা সদস্য মুন্না চৌধুরী। সম্মেলনে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, পরিবেশকর্মী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

​সম্মেলনে হাওরাঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে প্রতিনিয়ত অনিয়ম, ধীরগতি ও দুর্নীতি হচ্ছে। একটি প্রভাবশালী ঠিকাদারি সিন্ডিকেটের কারণে সরকারের উন্নয়ন সুবিধার সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। অবিলম্বে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

বক্তারা হাওরাঞ্চলের সুষম উন্নয়নে বেশ কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা ও দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব দীর্ঘমেয়াদি পর্যটন নীতি প্রণয়ন এবং দুর্গম এলাকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার মৌলিক সংস্কার, প্রকৃত কৃষকদের হাতে সময়মতো কৃষি প্রণোদনা পৌঁছানো এবং দুর্গম হাওর এলাকায় মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবা সুনিশ্চিত করা, নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, অবৈধভাবে দখলকৃত নদ-নদী ও খাল-বিল উদ্ধার এবং জলমহাল ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধ করে প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার ফিরিয়ে দেওয়া,

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য শাহ্ কুতুবকে সভাপতি ও ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। ​সহ-সভাপতি সাকিন শাহ, আব্দুল আউয়াল, আব্দুল্লাহ আল আজাদ রাজু, মোঃ মানিক মিয়া, জুয়েল আহমেদ ও শাহিন মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম আহমদ ও নজরুল ইসলাম, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, বাঁধ বিষয়ক সম্পাদক সুমন মির্জা ও সাজ্জাদুর শাহ্, দপ্তর সম্পাদক জুলহাস আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ বিলকিস, শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ ডালিম আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মনির হোসেন,  আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এডভোকেট ফয়সাল আহমেদ জুমদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নুরুল হুদা, বন, পরিবেশ ও জলবায়ু সম্পাদক অন্তর আহমেদ, নদী ও খনিজ সম্পদ সম্পাদক বিপ্লব সরকার, হাওর ও কৃষি সম্পাদক মোঃ মোছাব্বির হোসেন এবং মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাইফুল ইসলাম। ​নির্বাহী সদস্য হুমায়ূন কবির, হামীম আহমেদ, মোঃ সাফায়েত উল্লাহ, কবির, ওলি আউয়াল, আশিক নুর, এনামুল হক, নাজমুল হক সজীব, সালাম মড়ল, মামুন এবং আমিনুল ইসলাম।

​নবগঠিত কমিটির নেতারা জানান, গণমানুষের স্বার্থরক্ষা এবং হাওরের পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তৃণমূল পর্যায় থেকে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে।

প্রীতম দাস/ রত্না বাউরি/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad